পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাটে ফেরি চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৯:৫১:৫৬
তীব্র কুয়াশঅর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
নদী পার হতে অপেক্ষমাণ যানবাহনের সারি পাটুরিয়া ঘাট থেকে চরের ডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ছড়িয়ে গেছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস ছালাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কমলেই নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













