ক্রাউন সিমেন্টের বোর্ড সভা ২৯ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১১:৫৪:৪৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস