বারাকা পাওয়ারের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১২:২৭:০২


পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়া লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে ১ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি ৩ লাখ শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।

 

এসকেএস