খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৪ ১২:৪৩:৩০
খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম দূরছরি এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় নিহতরা হলেন, রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













