এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা ৩০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৪:২৮:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের এপেক্স  ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস