রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৪:৫৯:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস