আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৫ ১০:৫৭:১১
আইকিউএয়ার তালিকা অনুযায়ী আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
এই সময়ে তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৪১১ অর্থাৎ এখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোবেনিয়ার শহর সারজেবো। শহরটির স্কোর হচ্ছে ৩৩৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর হচ্ছে ২৭৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
্নজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














