শাহ আমানতে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৬ ১৬:২৮:০৩


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণ বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ টাকা।

শুক্রবার (২৬ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা একটি সিগারেটের প্যাকেটের ভিতরে স্বর্ণগুলো পান।

গণমাধ্যমকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স G9-526 যোগে বিমানবন্দরে এসেছে। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ করা হয়েছে।

এম জি