ব্রিটিশ জাহাজে হুথি হামলা: আছেন বাংলাদেশি ক্রু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৭ ১৯:৪৬:২৯


ইয়েমেনের এডেন উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজ মার্লিন লুয়ান্ডা’য় হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। শুক্রবার (২৬ জানুয়ারি) ওই হামলা চালায় হুথিরা। হামলায় জাহাজটিতে আগুন লেগে যায়, যা এখনও জ্বলছে।

ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভি বলছে, হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন। জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। এখন এই যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে।

মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই আক্রান্ত হয়। জাহাজটি লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

সূত্র: এনডিটিভি