রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৯ ১১:৩৪:২০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩৯২ ইয়াবা, ১০২.৫ গ্রাম হেরোইন ও ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ৩৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














