বিএনপি নেতা আলালকে গ্রেফতার দেখানোর নির্দেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৯ ১৫:৩২:০৯
নাশকতার ৪ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত ৩১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আলাদা দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন।
নাশকতার ওই মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













