সিঙ্গার বিডি’র লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১০:২২:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ০৩ পয়সা।

আগামী ২৮ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি।

 

এসকেএস