ম্যাকসন্স স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১৩:০৩:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৩ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা।

 

এসকেএস