জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১৪:৫৬:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের  কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ অলিম্পিকের নামে পূর্বাচল প্রবাসী পল্লী ভূমি প্রকল্পের ব্লক-আই-৮, রোড নং ৭ ও ৮-এর অধীনে মোট ১৬২ কাঠা জমি তিন কাঠা পরিমাপের ৫৪টি প্লট কেনার সিদ্ধান্ত নিয়েছে। যার মোট মূল্যে ৮ কোটি ৯১ লাখ টাকা। পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেডের প্রতি কাঠা র মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য চার্জ সহ মোট নিবন্ধন খরচ বহন করবে।

 

এসকেএস