দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-৩০ ১৫:৫২:০০
একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগের সরকার গঠনের পর দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। এতে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হয়েছে প্রথম সংসদ অধিবেশন।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। দ্বাদশ সংসদে নতুন এমপিদের প্রথম অধিবেশনের আগে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে জানা গেছে।
এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














