আজ ব্রাসেলস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-৩১ ১০:১৭:২৯


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন। আগামী শুক্রবার সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন এবং একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপযাত্রা।

এ বিষয়ে মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ড. হাছান ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।

এনজে