দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-৩১ ১১:৫৯:২৩
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ভোরে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ জরুরি অবস্থা তৈরি হলে বিমানটি বিধ্বস্ত হয়। পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড এএফপিকে জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত মোকদেওক দ্বীপের কাছে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইন-ফ্লাইট জরুরি অবস্থার সম্মুখীন হয়েছিল এবং আজ সকাল ৮ টা ৪১ মিনিটে বিধ্বস্ত হয়।’
এই বিবৃতিতে আরো জানিয়েছে, ‘পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং সকাল সাড়ে ৯ টার দিকে তাঁকে উদ্ধার করে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।’ বিবৃতিতে উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রশংসা করা হয়েছে।
৮ম ফাইটার উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ বলেছেন, ‘আমরা কোরিয়ার উদ্ধারকারী বাহিনী এবং আমাদের সব সতীর্থদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাদের কারণে পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সূত্র: এএফপি, সিউল
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














