১০০ কোটি টাকার কোকেন জব্দ: তিন আফ্রিকানসহ পাঁচজন রিমান্ডে
আদালত প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-৩১ ১৯:৩৫:২০
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের বড় চালান জব্দের মামলায় তিন আফ্রিকান নাগরিকসহ পাঁজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর মধ্যে নমথেনদাজো তাওয়েরাকে সাকোর ছয়দিন এবং সাইফুল ইসলাম রনি, আসাদুজ্জামান আপেল, নমসো ইজেমা পিটার ওরফে অস্কার, নডোলী ইবুকা স্ট্যানলি ওরফে পদস্কির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নমথেনদাজো তাওয়েরাকে সাকোর ১০ দিন এবং বাকি চারজনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওবায়দুল কবির। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আফ্রিকান নাগরিক নমথেনদাজো তাওয়েরা সোকোর কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করে। এ ঘটনায় বুধবার রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় নমথেনদাজো তাওয়েরাকে ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই আফ্রিকান নাগরিকসহ ৪ জনকে আটক করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













