বেস্ট হোল্ডিংসের ২৬.৪০ টাকায় লেনদেন শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৬ ১০:৪৯:০০
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার লেনদেন প্রথম দিন ২৬.৪০ টাকায় শুরু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BESTHLDNG”। আর কোম্পানি কোড ২৯০০৫। কোম্পানিটি ‘ভ্রমন ও অবকাশ’ খাতে যুক্ত হবে।
এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। তাতে গত ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বেস্ট হোল্ডিংস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ করে। কোম্পানিটির শেয়ারের ভিত্তিমূল্য ছিলো ৩৫ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














