আইডিএলসি ফাইন্যান্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৮ ১৩:৪২:৪৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’ হবে। ১১ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














