অস্ত্র তৈরির কারখানায় র্যাবের অভিযান: আটক ৩
প্রকাশ: ২০১৬-০৭-৩০ ২১:২২:৪০
কুমিল্লার শুভপুর নামক এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে কুমিল্লার র্যাব সদস্যরা নগরীর শুভপুর এলাকার মসজিদের পাশের নয়ন ভিলা নামে বাড়িতে এ অভিযান পরিচালনা করছে।
আটক হওয়া ব্যক্তিদের পরিচয় জানায়নি র্যাব। এ বিষয়ে কুমিল্লা র্যাব-১১, এর কমান্ডার মুস্তাফা কায়জার জানান, র্যাবের অভিযান এখনও চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













