২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১১ ১৬:০৩:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ও বিবিএস ক্যাবলস লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে ‘বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড’-এর পরিবর্তে ‘ বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক পিএলসি’ হবে। ১২ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ‘বিবিএস ক্যাবলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ বিবিএস ক্যাবলস পিএলসি’ হবে। ১২ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি বিবিএস ক্যাবলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














