স্ত্রীকে শেয়ার উপহার দেবেন এডিএন টেলিকমের উদ্যোক্তা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১১ ১৭:০২:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার তার স্ত্রী শাফিয়া আশরাফিকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্ত্রীকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে শেয়ার উপহার দিতে পারবেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














