নওগাঁ-২ আসনে নৌকার শহিদুজ্জামান সরকার জয়ী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১২ ২১:৫২:০৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়মী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি শহিদুজ্জামান সরকার (নৌকা) বিজয়ী হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ী প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৭০৮ ভোট।
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৫৭২, নারী ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন।
প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে গত ৭ জানুয়ারির এ আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














