আগৈলঝাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে মহিলা কর্মচারীকে যৌণ হয়রানির অভিযোগ
প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১৮:৩০:৫৭
বরিশালের আগৈলঝাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের ৪র্থ শ্রেণীর এক বিধবা মহিলা কর্মচারীকে যৌণ হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারীদের তোপের মুখে অধ্যক্ষ আত্মগোপন করেছে। শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফকরুল ইসলাম গতকাল রোববার সকালে একই কলেজের ৪র্থ শ্রেণীর এক বিধবা মহিলাকে একা পেয়ে যৌণ হয়রানি করে। এ ঘটনায় কলেজের শিক্ষক ও কর্মচারীরা ক্ষুব্ধ হয় এবং শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করলে অধ্যক্ষ আত্মগোপন করে।
নাম না প্রকাশ করার শর্তে এঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই প্রতিষ্ঠানের এক শিক্ষক। ওইদিন বিকেলে এসআই আ. হক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে যৌণ হয়রানির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ সাংবাদিকের সাথে কথা না বলে মোবাইলের লাইন কেটে দেন।
স্কুল এন্ড কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার এব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করতে রাজি হননি।
সানবিডি/ঢাকা/অপূর্ব/।আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













