মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১৩ ১৭:২৬:১৪
সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতেমা এ আদেশ দেন।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন- কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামের মৃত মকছেদ আলী মন্ডলের ছেলে আব্দুল সামাদ ( ৬৫) ও স্ত্রী রাশিদা খাতুন (৫৭)।
মামলার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতো। প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে দিন ২০১৬ সালের ১ নভেম্বর ভোরে ফাতেমা বেগমের রক্তমাখা অবস্থায় গলাকাটা মরদেহে পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তার ছোট ভাই মনছের আলীকে ফোন করে জানানো হয়। খবর পেয়ে মনছের আলী বাড়িতে গিয়ে দেখে তার মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে।
পরে আব্দুল সামাদের ভাই আব্দুল রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘদিন তদন্ত শেষে ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। পরে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













