চরে লঞ্চ আটকে ৫ শতাধিক যাত্রীর ভোগান্তি
প্রকাশ: ২০১৬-০৮-০১ ১০:৪১:১৪
বরিশাল-ঢাকা নৌ-রুটের কালাবদর নদীর চরমোনাই সংলগ্ন চরে লঞ্চ আটকে পড়ে পাঁচ শতাধিক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
যাত্রীরা জানান, রোববার রাতে ঢাকা ছেড়ে আসা পারাবত-১১ লঞ্চটি ওই স্থানে পৌঁছালে চরে আটকে যায়। রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একই কোম্পানির অপর লঞ্চ পারাবত-৯-এর মাস্টার শামিম আহম্মদকে বিষয়টি মোবাইলে জানানো হয়।
প্রায় ২ ঘণ্টা পর পারাবত-৯ লঞ্চটি ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হলে পারাবত-১১ লঞ্চের যাত্রীদের নিয়ে সকাল ৬টার দিকে পারাবত-৯ লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা হয়। এ ব্যাপারে পারাবত-৯ এর মাস্টার শামিম আহম্মদ জানান, জোয়ার আসলে পারাবত-১১ চর থেকে মুক্ত হতে পারবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













