বিএসইসি চেয়ারম্যানের মায়ের মৃত্যু
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-১৮ ২০:১৯:১৬
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মমতাময়ী মা হাসিনা মমতাজ (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













