৬০০ ফুট উপরে ঝুলতে ঝুলতে বিয়ে! (ভিডিও)

আপডেট: ২০১৬-০৮-০২ ১৬:২৪:২৪


indiaভারতের মহারাষ্ট্রের কোলাপুরের এক যুগল বিয়ে সারলেন দুই পাহাড়ের মাঝে ৬০০ ফুট উঁচুতে ঝুলতে ঝুলতে। আকাশেই ছাদনাতলা, আকাশেই শুভদৃষ্টি, এমনকী মালা বদলও।

পেশায় দুইজনেই পর্বতারোহী। তাই সম্বন্ধ করে বিয়ে হলেও অ্যাডভেঞ্চারের প্রতি ভালবাসাই যে মনের মিল ঘটিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিয়েটাও তারা সেরে ফেললেন মেঘে ভেসে ভেসেই। রবিবার দুপুরে ভট্টালি গ্রামের ৩ হাজার ফুট উঁচু বিশালগড় ও পানহালা শৃঙ্গের মাঝের উপত্যকায় মাটি থেকে ৬০০ ফুট উঁচুতেই হয়ে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন। আর দিকের পাহাড় থেকে সেই বিয়ের সাক্ষী হলেন আত্মীয়-বন্ধু, গ্রামবাসী মিলিয়ে প্রায় বারোশো নিমন্ত্রিত।

https://youtu.be/4op7xZPBLzw

তবে আকাশে ঝুলে ঝুলে বিয়ে করলেও বর-কনের পরনে কিন্তু ছিল একেবারে ট্রাডিশনাল মরাঠি বিয়ের পোশাক। ডাবল নাইলন-ফাইবার দড়িতে ঝুলে ঝুলে নতুন বউয়ের গলায় মঙ্গলসূত্র পরালেন যাদব। তবে বর কনে পাক্কা পর্বতারোহী হলেও পুরোহিতকে তাদের সাধ মেটাতে বেশ বেগ পেতে হল। জীবনে প্রথম বার মাঝ আকাশে ঝুলতে হল তাকেও। কিন্তু তাতেও কোনও ত্রুটি রাখেননি আচারে। দুরু দুরু বুকে ৪০ মিনিট ধরে বিয়ে দিলেন জয়দীপ-রেশমার। শুধু একটাই আক্ষেপ। সাত পাতে বাঁধা পড়লেন না বর-কনে। তা কি আর আকাশে ঝুলে ঝুলে সম্ভব!

মাঝ আকাশে বিয়ের পর স্থানীয় এক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন নব দম্পতি। তার পর মসালা পোলাও, সবজি ডাল ও মিষ্টি শিরা দিয়ে হয় বিয়ের ভোজ।

রবিবারে বিয়ে হলেও তার রিহার্সাল চলে তিন দিন ধরে। শুক্রবার থেকে বর-কনের সঙ্গে ছিল মুম্বাই মালয় অ্যাডভেঞ্চারের প্রেসিডেন্ট মাহিবুব মুজাওয়ার। টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে কোলাপুর হিলরাইডার্স ও হাইকার্স গ্রুপ। এ ছাড়াও বিয়ের আয়োজনের দায়িত্বে ছিল ওয়েস্টার্ন মাউন্টেন স্পোর্টস, কোলাপুর। খরচ হয়েছে ৫০ হাজার রুপি।