র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৩ ১১:৪৪:০৯


ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা র‍্যাব-১ কার্যালয়ে বিভিন্ন অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একাধিক কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ