১০৫ দফা বাড়ল পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৯ ১১:১৬:৪৬
পুঁজিবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এর ফলে ১০৫ দফা কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২৯ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ, পর্যন্ত কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














