পেশি শক্তি বাড়াতে যা খাবেন
প্রকাশ: ২০১৬-০৮-০৪ ১৭:৫৮:৪৪
পেশি বাড়াতে সঠিক খাবার-দাবার প্রয়োজন। ব্যায়ামের পরপর যে খাবার খাবেন, সেটি পেশি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। তাই এই খাবার পেশি বাড়ানোর জন্য উপযুক্ত হওয়া চাই। খাদ্যতালিকায় প্রোটিনের অভাব হলে পেশির শক্তি ব্যাহত হয় এবং বৃদ্ধি কম হয়। এ ছাড়া শরীরে চর্বি হবে না, তবে পেশি ঠিকই বাড়বে এমন খাবার নির্বাচন করা উচিত। ডিমে রয়েছে অ্যামাইনো এসিড ও প্রোটিন। এ জন্য এটি দ্রুত পেশি বাড়াতে কাজ করে। এর মধ্যে রয়েছে আয়রন, জিংক, ক্যালসিয়াম ইত্যাদি।
এ ছাড়া ভিটামিন বি, কে, ই, এ রয়েছে ডিমে। দুধের মধ্যে রয়েছে প্রোটিন। এ ছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এসব উপাদান পেশিকে ভালো রাখতে সাহায্য করে। কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ই, প্রোটিন ও আঁশ। পেশি ভালোভাবে তৈরির জন্য এই বিষয়গুলো খুব জরুরি। পেশি বাড়াতে মুরগির বুকের মাংস খুব উপকারী খাবার। মুরগির মাংসের মধ্যে রয়েছে জিংক, সেলেনিয়াম, আয়রন, নায়াসিন ও ভিটামিন বি৬। শরীর সুস্থ রাখতে পালং শাক খুব উপকারী। সাম্প্রতিক গবেষণায় বলা হয়, পেশির মাংস বাড়াতে পালং শাক বেশ ভালো উপাদান। এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে। মিষ্টি আলুর মধ্যে রয়েছে পটাশিয়াম। রয়েছে আঁশ, ভিটামিন। ব্যায়ামের পর মিষ্টি আলু খাওয়া ভালো বলে জানান বিশেষজ্ঞরা। – বোল্ডস্কাই
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














