চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-০১ ১২:৩৩:০৮
চট্টগ্রামের বাকলিয়ার সৈয়দ শাহ রোডের চারতলা নির্মাণাধীন কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক।
শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাকলিয়ায় কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













