রমজান উপলক্ষে ডিএসই’র লেনদেনের নতুন সময়সূচি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-০৭ ১৫:৪৪:৩৯


পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসই অফিস সকাল ৯:০০ টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে ,লেনদেন সকাল ১০:০০ টায় শুরু হয়ে দুপুর ১:২০টা পর্যন্ত চলবে এবং পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১:২০ থেকে ১:৩০ মিনিট পর্যন্ত৷

রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর অফিস সকাল ৯:০০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০:০০ টায় শুরু হয়ে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২:২০ থেকে ২:৩০ মিনিট পোষ্ট ক্লোজিং)৷

 

এসকেএস