ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ১৭
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১০ ১০:৪৮:২৩
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রবিবার (১০ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৯ মার্চ) সকাল ছয়টা থেকে রবিবার (১০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৯৬ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১৫ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













