২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৩-১১ ১২:৪৬:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল মিলস ও মালেক স্পিনিং মিলস লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে  ‘রহিম টেক্সটাইল মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ রহিম টেক্সটাইল মিলস পিএলসি’ হবে। ১২ মার্চ থেকে কোম্পানিটি রহিম টেক্সটাইল মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ‘মালেক স্পিনিং মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ মালেক স্পিনিং মিলস পিএলসি’ হবে। ১২ মার্চ থেকে কোম্পানিটি মালেক স্পিনিং মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

 

এসকেএস