বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ড. ইউনূস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১১ ১৫:৩১:১২
দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে রোববার (১০ মার্চ) বিদেশ যেতে চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়ালের আদালতে এই আবেদন করেন ড. ইউনূস।
আদালতকে অবহিত করে ড. ইউনূসের আইনজীবী বলেন, ড. ইউনূস আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) দেশের বাইরে যাবেন এবং ফিরবেন আগামী ৪ এপ্রিল।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন ড. ইউনূস যেনো বিদেশ থেকে ফিরে আদালতকে অভহিত করেন।
পাল্টা যুক্তি দিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে হাইকোর্টের কোন নির্দেশনা নেই। কাজেই এটা চাওয়া অবান্তর। পরে আদালত এটি খারিজ করে দেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













