প্যারামাউন্ট টেক্সটাইলের বন্ড ইস্যুর প্রস্তাবে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৩ ১০:৪৮:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।
বন্ডটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














