ফিনিক্স ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালকের ইউনিট বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৩ ১১:১৪:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রি করবে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে আলোচ্য ইউনিট বিক্রি সম্পন্ন করবে এই উদ্যোক্তা।

 

এসকেএস