মিরাকেল ইন্ডাস্ট্রিজের এজিএমের সময়-তারিখ-স্থান পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৩-১৩ ১১:২১:২২
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়, তারিখ ও স্থান পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিবর্তিত সময় অনুযায়ী কোম্পানিটি ৩০ জুন, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এজিএম আগামী ১৫ এপ্রিল বেলা ৩টা, সাড়ে ৩টা ও বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির এজিএম ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম রাজধানীর বিসিআইসি ভবনে হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














