অনুমোদিত মূলধন বাড়াবে ইউসিবি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৪ ১০:২৪:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করবে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

 

এসকেএস