ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৪ ১১:১৬:১৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৭১ পিস ইয়াবা, ১৮৪ গ্রাম ৯৯ পুরিয়া হেরোইন, ৪০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













