টানা ৩ দিন বন্ধ পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৪ ১৪:৩৫:৪৭


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামী রোববার (১৭ মার্চ) । এই উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে।

যার ফলে শুক্রবার থেকে রোববার দেশের উভয় পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

আগামী সোমবার (১৮ মার্চ) থেকে বর্তমান নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

 

এসকেএস