রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৩-১৮ ১২:২৩:৫২
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৮ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, রোববার (১৭ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (১৮ মার্চ) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২৫ পিস ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন ও ৩৭ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













