লেনদেনের শীর্ষে গোল্ডেন সন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১৮ ১৬:৩৮:৩৯


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার গোল্ডেন সন’র ১৯ কোটি ৯৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ ৭৬ হাজার টাকার।

১৫ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মা, লাফার্জহোলসিম, বেস্ট হোল্ডিংস, এসএস স্টিল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

এএ