হাইকোর্টে ব্যারিস্টার কাজলের জামিন আবেদন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৯ ১৬:১২:৩৭
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় করা মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান খান।
গত সোমবার (১৮ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলমের আদালতে কাজলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













