লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২০ ১৬:০৫:২৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার (২০ মার্চ) ওরিয়ন ইনফিউশন’র ২১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকার।

১৪ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গোল্ডেন সন লিমিটেড, ওরিয়ন ফার্মা, রবি, বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

এএ