অনুমোদিত মূলধন বাড়াবে রূপালী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৪ ১১:০৫:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ১ হাজার ৮০০ কোটি টাকা বাড়ানোর অনুমতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

এসকেএস