এমারেল্ড অয়েলের বোর্ড সভা ২৮ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৪ ১১:৩৪:২৯


পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস