সোমবার ইমাম বাটনের নতুন নামে লেনদেন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৪ ১৩:২১:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামীকাল সোমবার থেকে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি’ নামে লেনদেন শুরু করবে। একইসাথে কোম্পানিটির খাত পরিবর্তন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির নতুন ট্রেডিং কোড হবে- “HAMI”।

নাম ও খাত পরিবর্তন ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।

এর আগে, ১৭ ডিসেম্বর নাম পরিবর্তনের বিষয়ে ডিএসই ও সিএসইকে জানায় ইমাম বাটন কর্তৃপক্ষ। পাশাপাশি গত ২৯ জানুয়ারি নাম ও খাত পরিবর্তনে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে প্রতিষ্ঠানটি।

ইজিএমে কোম্পানিটির নাম ও খাত পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছে ডিএসই।

 

এসকেএস